শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আসছে ইইউ প্রতিনিধি দল: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আসছে ইইউ প্রতিনিধি দল: ইসি সচিব

‘নির্বাচন–পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী মিড সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ৭ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ আসবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সিনিয়র সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দল আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এ দলে থাকবেন ৩জন বিদেশি ও ৪জন স্থানীয় পর্যবেক্ষক।

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিরবাচন কমিশনের সবশেষ প্রস্তুমিূলক কাজের অগ্রগতি তুলে ধরেন আখতার আহমেদ।

তিনি জানান, প্রতিনিধি দলটি প্রি–ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন বা নির্বাচন–পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করবে। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং পরিবেশ মূল্যায়ন করবেন।

আখতার আহমেদ বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় ও রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে।

 

এসএ