শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, কারাগারে ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, কারাগারে ৩

রাজধানীর কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া আসামিরা হলেন– রিফাত, হৃদয় ও ইয়াসিন।

শনিবার (২ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর–১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।