শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সেই সহকারী কমিশনার তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেই সহকারী কমিশনার তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর মাধ্যমে তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২৬ জানুয়ারি একই আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। ওইদিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তার আইনজীবী শুনানির তারিখ পেছানোর আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেন। তাপসী তাবাসসুমের জামিনও মঞ্জুর করা হয়।

মামলার আবেদন অনুযায়ী, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি শহীদ আবু সাঈদসহ সরকারের দায়িত্বশীল পদে থাকা একাধিক ব্যক্তি এবং সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেন। তার ফেসবুক পোস্টে সরকারের বিরুদ্ধে বিষোদগার করা হয় এবং সরকার উৎখাতের হুমকি দেওয়া হয়, যা জনমনে ভীতি সৃষ্টি করে।

এ মামলার বাদী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গত ৮ অক্টোবর ঢাকার আদালতে মামলা দায়ের করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাপসী তাবাসসুম ঊর্মিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।