শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সেই শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেই শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন উপদেষ্টা মাহফুজ

জিজ্ঞাসাবাদ শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী সেই জবি শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়েছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

জবির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্য এসেছে। এ সময় ওই শিক্ষার্থীর পরিবারও উপদেষ্টা মাহফুজের সঙ্গে ছিলেন।

ওই শিক্ষার্থীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে মাহফুজ আলমের আইডি থেকে। সেখানে অ্যাডমিন জানিয়েছেন, তথ্য উপদেষ্টার ওপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছ।

ডিবি অফিসে তার সঙ্গে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।

এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।