শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

 

২০২২ সালে জনশুমারি ও গৃহগণনার আওতায় তথ্যসংগ্রহের লক্ষে ক্রয়কৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে।

উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বৃহস্পতির ( ১৩ এপ্রিল) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, থানার সেকেন্ড অফিসার এসআই আরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারি শাহানুর ইসলাম প্রমুখ।
জানা গেছে উপজেলার মাধ্যমিক স্তরের এমপিওভূক্ত ৭৪টি প্রতিষ্ঠানের ৪৪৪ জন শিক্ষার্থীর মাঝেট্যাব বিতরণ করা হবে। বৃহস্পতিবার ১০টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়।

গোটা বাংলাদেশে ২ লাখ ১ হাজার ১৪৮জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হবে।

 

আল/দীপ্ত সংবাদ