শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, গুরুতর আহত বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, গুরুতর আহত বাংলাদেশি যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গোলাম আকবর নামে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ির ওসি মো. শাহজাহান এ খবর নিশ্চিত করেছেন।

আহত আকবর সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

আহত আকবরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশি তিন থেকে চারজন কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের আকবর আহত হন।

এমি/দীপ্ত