শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করবে না’

সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ বিওপির সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞপ্তি বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চলমান সংকট নিরসনে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। এতে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সীমান্ত–সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে তা সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সাক্ষাতে বিজিবি প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফ পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

এসময় আরও উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা।

 

এসএ