শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে রোদ ঝলমলে সকালে ঈদের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে রোদ ঝলমলে সকালে ঈদের জামাত

হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে সিলেটের সবচেয়ে বড় ঈদের জামাত নগরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতের পর বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এতে ইমামতি, বয়ান ও খুতবা পেশ করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হোরায়রা নোমান। বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজমুদ্দিন ক্বাসেমী।

সিলেটের শাহী ঈদগাহে ময়দানে ঈদের জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সিলেটের দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

প্রতিটি জামাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।