শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জীবনযাপন

সিলেটে বেশি বয়সে বিয়ে করে পুরুষেরা !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে বেশি বয়সে বিয়ে করে পুরুষেরা !
ছবি: সংগৃহীত

কথায় বলে, উচ্চবিত্তের বিয়ের ক্ষণ একটু দেরিতেই আসে। প্রবাদের প্রমাণ মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে। সদ্য আলোচনায় আসা ঐ প্রতিবেদনে বিবিএস জানিয়েছে, দেশের উচ্চবিত্ত শ্রেণির বিয়ের গড় বয়স বেশি। এই শ্রেণির পুরুষরা গড়ে ২৭ বছর বয়সে বিয়ে করেন। আর নারীদের বিয়ের বয়স গড়ে ২১ বছর।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১’ নামের প্রতিবেদনটি সম্প্রতি সর্বত্র আলোচনায় আসে। ঐ প্রতিবেদনটিতে আরো বলা হয়, সবচেয়ে বেশি বয়সে বিয়ে করেন সিলেট বিভাগের পুরুষেরা। তাদের বিয়ের গড় বয়স ২৬ বছর। আর ময়মনসিংহ বিভাগের পুরুষেরা সবচেয়ে কম বয়সে বিয়ে করেন। ওই বিভাগের পুরুষদের বিয়ের গড় বয়স ২২ বছর।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১’ নামের প্রতিবেদনটি সম্প্রতি সর্বত্র আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ধনীরা বেশি বয়সে বিয়ে করেন। নিজেদের প্রতিষ্ঠিত ও যোগ্য করে তোলায় বেশি মনোযোগী হন তারা।

বিবিএসের ঐ প্রতিবেদন অনুযায়ী, উচ্চবিত্ত শ্রেণির মধ্যে বিয়ের গড় বয়স পুরুষদের ক্ষেত্রে ২৭ বছর এবং নারীর ক্ষেত্রে এই বয়স ২১ বছর। এটি বিয়ের জাতীয় গড় বয়সের চেয়ে অনেকটাই বেশি। শ্রেণি নির্বিশেষে জাতীয়ভাবে বিয়ের গড় বয়স পুরুষের ক্ষেত্রে ২৪ দশমিক ৩ বছর, আর নারীর ক্ষেত্রে ১৮ দশমিক ৭ বছর। প্রথম বিয়ের গড় বয়স ধরেই এই হিসাব করা হয়েছে।

 

 

এফএম/দীপ্ত সংবাদ