শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে ফলের বাজারে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে ফলের বাজারে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ফল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আধা ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী ফল বাজার মার্কেটের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেটে (প্লাস্টিকের ঝুড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আধ ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে স্থানীয় লোকজন ও ফল বাজারের ব্যবসায়ীরাও যোগ দেন।

কদমতলী ফল বাজারের ব্যবসায়ী রাজেশ রায় জানান, বাজারের দ্বিতীয় তলার ছাদের উপরে রাখা ফলের ক্যারেটে (প্লাস্টিকের ঝুড়ি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় বেলা একটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎসের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

এমি/দীপ্ত