শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর ফটকে অস্ত্রের মহড়া, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর ফটকে অস্ত্রের মহড়া, গ্রেফতার ৩
সিলেট সিটির ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহর বাসার সামনে বন্দুক তাক করে হুমকির অভিযোগ উঠেছে, দেয়া হয়েছে অস্ত্রের মহড়া।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (১০ জুন) বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।

আটক তিনজন হলেন– আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

এর আগে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিক) ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনা নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

জানা গেছে, আটক তিনজনের দুজনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিল। সেই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ মো. আব্দুল্লার বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

 

ইভান/আফদীপ্ত নিউজ