শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে সিলেট পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস–৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে।

মাজার জিয়ারত শেষে তিনি নির্ধারিত অনুষ্ঠান সুরমা নদীর তীরে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে ‘সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধণসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন।

এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন তিনি। পরে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।