শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ (ছবি: ক্রিকইনফো)

‘হোম অব ক্রিকেট‘ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানটান উত্তেজনার এক লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। অঘোষিত ফাইনালে পরিণত হওয়া সিরিজের শেষ ম্যাচে ব্যাটে–বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল মেহেদি হাসান মিরাজরা।

বরিবার (১৫ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উড়ন্ত সূচনা পায়। ওপেনিং জুটিতে সাইফ হাসান (৩৬) ও তানজিদ হাসান তামিম ১০৫ রান যোগ করেন। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডেতে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ তামিম। তিনি ৯৮ বলে শতক পূর্ণ করে শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রান (৬ চার, ৭ ছক্কা) করে আউট হন। মিডল অর্ডারে লিটন দাসের ৪১ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪৮ রানের সৌজন্যে ২৯০ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। পাকিস্তানের হারিস রউফ ৩টি উইকেট নেন।

২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপটে মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। সাহিবজাদা ফারহান (৬), মাজ সাদাকাত (৬) ও মোহাম্মদ রিজওয়ান (৪) দ্রুত বিদায় নেন।

মাঝপথে গাজি ঘোরি (২৯), আব্দুল সামাদ (৩৪) ও সাদ মাসুদ (৩৮) প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সালমান আলি আগা। তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু ব্যক্তিগত ১০৬ রানে তাকে থামান তাসকিন আহমেদ। শেষদিকে অধিনায়ক শাহীন আফ্রিদি ৩৭ রান করে জয়ের আশা জাগালেও শেষ রক্ষা হয়নি। ২৭৯ রানে অল–আউট হয় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ; তিনি একাই নেন ৪টি উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩টি, নাহিদ রানা ২টি এবং রিশাদ হোসেন ১টি উইকেট দখল করেন।