শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠান জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠান জরিমানা

সিরাজগঞ্জে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান–আল–মারুফ।

আরও পড়ুন: শিক্ষার্থীকে গুলি: বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযান

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান–আল–মারুফ জানান, সদর উপজেলার ছোনগাছা বাজার, কাঠেরপুল বাজার, সিরাজগঞ্জ শহরের বড়বাজার ও বানিয়াপট্রি বাজার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী অপরাধ দমনে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ছোনগাছা বাজার এলাকায় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে রাজু স্টোরকে এক হাজার টাকা, জাকিরুল স্টোরকে এক হাজার টাকা, সফিকুল স্টোরকে এক হাজার টাকা, বেলাল স্টোরকে পাঁচ হাজার টাকা, হাকিম স্টোরকে দুই হাজার টাকা ও বানিয়াপট্রি বাজারে আরাফ স্টোরকে দুই হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য ও ফলের দোকান মনিটরিং করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

 

শিশির/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।