শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার (৫ মে) বেলা পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী–২ বীরবল মণ্ডল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে।

এতে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টাও চলছে। বগি দুটি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

 

এমি/দীপ্ত সংবাদ