শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাজুরপাড়া চরতার রেলওয়ে ব্রিজ এলাকার রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত