দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন
কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 

বগুড়া–পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে গেছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে সামনের কেবিনটা সম্পুর্ন পুড়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনাটি ঘটানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: ফেনীতে দুটি সিএনজি অটোরিক্সায় আগুন

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।