শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমসিসিআই’র এজিএম অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের আয়ব্যয়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন এবং চলতি বছরের অডিটর নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে সিএমসিসিআই কনফারেন্স রুমে চেম্বার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এই সাধারণ সভার কর্মসূচি শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনসিএমসিসিআইয়ের সহসভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, সহসভাপতি এম. . মালেক, সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন আলম, পরিচালক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজসহ চেম্বারের সাধারণ সদস্যবৃন্দ।

সভার আলোচ্যসূচি অনুযায়ী বিগত সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, বিগত বছরের বার্ষিক সাধারণ সভার কার্যক্রম, আয়ব্যয়ের হিসাব এবং চলতি বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়টি উপস্থাপন করা হয়। এরপর উত্থাপিত প্রতিবেদনগুলোর ওপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বিগত বছরে চেম্বারের গুরুত্বপূর্ণ কার্যাবলীর কথা তুলে ধরেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সমর্থন নিয়েই সিএমসিসিআই তার সদস্যদের স্বার্থে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের কল্যাণে চেম্বার যেন ভবিষ্যতে আরও জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় আমন্ত্রিত অতিথিরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো নিরসনে মেট্রোপলিটন চেম্বারের কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন।

এর আগে, ওই দিন সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬৩তম পরিচালনা পর্ষদের সভাও অনুষ্ঠিত হয়।

রুনা আনসারী, চট্টগ্রাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More