শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চাইলেন ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চাইলেন ড. ইউনূস

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার এবং পাকিস্তানের সমর্থন চাওয়ার একটি ভালো সুযোগ হতে পারে।’

বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই উদ্যোগ সমর্থনের প্রতিশ্রুতি জানিয়ে শাহবাজ শরীফ সার্ক পুনরুজ্জীবিত করতে অংশীদার দেশগুলোকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শাহবাজ বলেন, বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন অধ্যায়‘ শুরুর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যেতে পারে।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করা খুবই জরুরি।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী।

এসময় দুই দেশের মধ্যে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম করার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস।

এছাড়াও বৈঠকে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশনকে পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা করেন তারা।

আল/ দীপ্ত সংবাদ