শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬

রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যাদের গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে।

গ্রেপ্তারের সময় দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।