শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
পরিবেশ

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে

বায়ু কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে আবহাওয়া পরিবর্তন হতে পারে। বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ আগস্ট) আবহাওয়া অধিদফতরের আগামী ৩ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহূর্ত। তাই বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টিশূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।

আল/ দীপ্ত সংবাদ