শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৬২৮

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৭১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৭ জন রয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬২৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি একনলা বন্দুকের ব্যারেল, ৪০টি শর্টগানের গুলির খোসা, একটি ডেগার, ছয়টি ফালা, চারটি তলোয়ার, একটি ওয়ান শুটার গান, দুইটি দেশীয় পাইপগান, চার রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ছয় রাউন্ড শর্টগানের কার্তুজ, তিনটি ককটেল এবং একটি পিস্তল জব্দ করেছে।