শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সায়াদের খোঁজ চায় তার পরিবার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সায়াদের খোঁজ চায় তার পরিবার

শরীরিক ও মানসিক প্রতিবন্ধী ২৩ বছরের যুবক সায়াদের খোঁজ চায় তাঁর পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর মহসিন মোড় থেকে সে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল গোলাপী রঙের টি-শার্ট এবং বাদামী রংয়ের প্যান্ট।

সায়াদের বড় ভাই সোহান জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকালে সায়াদ তার বাবার সাথে খুলনার দৌলতপুরে ঘুরতে গিয়েছিল।  সেখানে অনেক ভিড় ছিল তারপর হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সায়াদের বাবা ২ ঘণ্টা ধরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সায়াদ মহেন্দ্রা গাড়িতে চড়তে অনেক পছন্দ করে। একজন মহেন্দ্রা গাড়ি চালকের কাছে জানা গেছে সায়াদ কোনো এক মহেন্দ্রা গাড়িতে করে খুলনা বড় বাজার গিয়েছিল (ঘটনাটি ২৮ ফেব্রুয়ারির)।

সোহান বলেন, ‘৩ মার্চ খুলনা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করার সময় কিছু স্থানীয় লোকজনের কাছে জানা যায় সায়াদের মত দেখতে একটি ছেলেকে রূপসা ঘাটে দেখা গিয়েছিল।’ কোন হৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করুন-

নাম: সায়াদ, বয়স, ২৩ বছর, ঠিকানা, আবু নাসের মোড়, মদিনাবাগ আবাসিক এলাকা, খালিশপুর, খুলনা; ফোন : 01701036043, 01720250807।