শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাময়িকভাবে বন্ধ হয়েছে জরুরি সেবা ৯৯৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাময়িকভাবে বন্ধ হয়েছে জরুরি সেবা ৯৯৯

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে । জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৫০টি ইউনিট; তবুও সম্ভব হচ্ছে না নিয়ন্ত্রণে আনা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। তাতেও সংকট না কাটায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি আনা হচ্ছে। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের।

এফএম/দীপ্ত সংবাদ