শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা
ক্রিকেটার সাব্বির রহমান

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি।

আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা।

এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ‘বি‘ গ্রুপে এই তিন দলের লড়াই থেকে পরের পর্বের পথ তৈরি হবে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।

বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড:

আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।