শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ছবি)

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্দোষরা যেন শাস্তি না পান, সে কারণেই এখনো কোনো অ্যাকশন নেয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।‘

সোমবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার চাইছে, যারা অপরাধ করেননি, তারাও যেন তদন্তের আওতায় আসেন এবং সঠিকভাবে যাচাই করা হয়। এজন্য প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।‘

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও যেসব প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছিল, সেগুলোর তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি।

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোরবানির ঈদে কোনো বড় ধরনের অঘটন ঘটেনি। পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী স্বাভাবিক ছিল।‘

প্রসঙ্গত, রবিবার (৮ জুন) রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসা শেষে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা গত ১৪ জানুয়ারি দায়ের হয়। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও রয়েছে।