শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি, বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

গত ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে চট্টগ্রামে নেয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে, যেগুলোতে হত্যাচেষ্টা, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি লিখিয়ে নেয়া, অস্ত্র দিয়ে ফাঁসানো, ভাঙচুর, দখলসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।