শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। আজ রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ এর দিকের ঘটনা।’

তিনি আরও লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সবশেষে পোস্টে নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।