শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাত বছর পর জিম্বাবুয়ের দলে ক্রেমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাত বছর পর জিম্বাবুয়ের দলে ক্রেমার

সাবেক অধিনায়ক ও লেগ–স্পিনার গ্রায়েম ক্রেমারকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রেমার।

২০১৮ সালের মার্চে হারারেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রেমার। ২০০৫ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ১৯ টেস্টে ৫৭ উইকেট, ৯৬ ওয়ানডেতে ১১৯ উইকেট এবং ২৯টি টি–টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন ক্রেমার। জাতীয় দলকে ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে এবং ৫ টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে জিম্বাবুয়ে। পেসার ট্রেভর গুয়ান্ডুর জায়গায় দলে নেওয়া হয়েছে ক্রেমারকে। আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।

২৯ অক্টোবর থেকে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে– ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে হারেরেতে। টি–টোয়েন্টির আগে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৭৩ রানে জয় পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা ও ব্রেন্ডন টেইলর।