শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় নৌকুডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় নৌকুডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
নিহত রুহুল কুদ্দুস

সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালির নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রুহুল কুদ্দুস (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের রমজান গাজীর ছেলে।

কৈখালি গ্রামের আব্দুর রশিদ জানান, তার ভাই রুহুল কুদ্দুস বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিঞ্চিসহ ৫ নদীর মোহনায় মাছ ধরার সময় কালবৈশাখীর ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয়। এরপর থেকে কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌপুলিশ ও কোষ্ট গার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবন সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালি নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগরের রায়নগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার জানান, কুদ্দসের লাশ উদ্ধার করে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কালবৈশাখীর ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালি ইউনিয়নের ২০টি গ্রামের চার শতাধিক আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়।

 

আফ/দীপ্ত সংবাদ