শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
মতামত

সাজিদ বলত- মরলে বীরের মতো মরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাজিদ বলত- মরলে বীরের মতো মরব
শহীদ সাজিদ ও তার মা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর মিরপুর–১০ এলাকায় গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। দীর্ঘ চিকিৎসার পর গত ১৪ আগস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাজিদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একটাই ছেলে ছিল। আন্দোলনে যাওয়ায় তাকে গুলি করে মেরে ফেলেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।‘

তিনি আরও বলেন, ‘সাজিদ সবসময় বলত— মা, বাঁচলে বীরের মতো বাঁচব, আর মরলে বীরের মতো মরব।‘

সাজিদের বড় বোন ফারজানা বলেন, ‘আমার ভাই দেশের জন্য জীবন দিয়ে গেছে। তাদের এই আত্মত্যাগের মূল্য যেন দেশের মানুষ এবং অন্তবর্তীকালীন সরকার রাখে। সাজিদকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি‌ চাই।‘

একই দাবি তুলে এলাকাবাসীরাও জানান, সাজিদের জীবনের বিনিময়ে বাংলাদেশ যেন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ভবিষ্যৎপ্রজন্মের কাছে সাজিদের অবদান তুলে ধরতে এবং তার স্মৃতিকে সংরক্ষণ করতে হবে।

 

শহীদ সাজিদের পরিবারের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করেছেন-
বোরহান উদ্দিন
শিক্ষার্থী, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা