শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে রাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাবিসাসের সভাপতি তৌসিফ কাইয়ুম, সাধারণ সম্পাদক আবদুস সবুর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ, সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম প্রমুখ।

তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মধ্যরাতে করা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্ছিত, হুমকি, মারধরসহ নির্যাতনের ঘটনা ঘটছে এসকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আফ/দীপ্ত সংবাদ