শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাজধানী উত্তরা পশ্চিম থানার একটি মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীর‘কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

এদিকে, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়

অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

 

এসএ