শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাংবাদিককে জেলে পাঠানো সেই ইউএনওকে তলব

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাংবাদিককে জেলে পাঠানো সেই ইউএনওকে তলব
কলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। ছবি: সংগৃহীত

সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগে বিষয়ে ব্যাখ্যা দিতে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ২ এপ্রিল ইউএনওকে কমিশনে হাজির হতে হবে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কমিশনের সদস্য ও সাবেক জেলা জজ শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়।

গত ৫ মার্চ ইউএনও কার্যালয়ে তথ্য চাওয়ার সময় ‘অসদাচরণের’ দায়ে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি দৈনিকের নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে (৪৫) ৬ মাসের কারাদণ্ড দেন। এ ঘটনার আট দিন পর বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

তথ্য কমিশনের এক কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় আমাদের কোনো এখতিয়ার নেই। তাই আমরা ইউএনওকে তলব করেছি, এসিল্যান্ডকে নয়। কারণ এসিল্যান্ড তথ্য দেয়ার প্রক্রিয়ার অংশ নন।