শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সহ-সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সহ-সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার বিরুদ্ধে এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এরপর থেকে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

এ ঘটনায় বশির মৃধাসহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। এতে বলা হয়েছে, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। সে রাজি না হওয়ায় গত রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে তার বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই মহিলার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বশির।

ওই শিক্ষিকার অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন বশির।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এফএম/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।