
সশস্ত্র বাহিনী দিবস: বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ‘ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। পুষ্পস্তবক অর্পণের সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এ সময় তাঁকে সেনা, নৌ ও বিমানবাহিনী‘র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, রাষ্ট্রপতি পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
উল্লেখ্র, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস‘ হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।








