শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরিষার চাষ বাড়ায় ফেনীতে বেড়েছে মৌ চাষি

আদীব জামাল
আদীব জামাল
সরিষার চাষ বাড়ায় ফেনীতে বেড়েছে মৌ চাষি
সরিষার চাষের সাথে মৌ চাষ

সরিষার চাষ বাড়ায় ফেনী সদরে বেড়েছে বাক্সে মৌ চাষির সংখ্যা। ব্যাংক ঋণ পেলে মৌ–চাষ আরো বাড়বে বলে মনে করছেন চাষিরা।

ফেনী সদরে এবার ৩ হাজার ৪৯৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কালিদহ উপজেলায় সরিষা ক্ষেতের পাশে সাড়ি সাড়ি মৌ বাক্সে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে চাষীরা। কৃষি বিভাগের সহায়তায় ৪ বছর ধরে সরিষা ক্ষেতের পাশে বাক্স বসিয়ে অর্গানিক মধু আহরন করছেন চাষিরা। ফেনী সদরের মেজবাহ উদ্দিন শামীমের বর্তমানে মৌ–বাক্সের সংখ্যা একশো। মেজবাহের মতো সরিষা ক্ষেতে মধু চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। চাষ শুরুর দেড়মাসের মধ্যে একটি বাক্স থেকে প্রায় ৫ থেকে ৬ লিটার মধু পাওয়া যায়।

মৌ–চাষে পরাগায়ন ভালো হওয়ায় সরিষার ফলন বাড়ছে বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব।