শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা
ধর্ম প্রতিমন্ত্রী

সরকারি ব্যবস্থাপনায় এবার হজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার টাকা। যা গত বছরের তুলনায়, এক লাখ ৬১ হাজার টাকা বেশি। আজ সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। হজযাত্রীদের বিমানভাড়া বেশি নির্ধারণ করায়, ক্ষোভ জানিয়েছে হাব।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে হবে হজ। বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ এবং পর্যটন মন্ত্রণালয় ছাড়াও যোগ দেন হজ এজেন্সিসহ সংশ্লিষ্টরা।

দীর্ঘ আলোচনা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।

সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে, বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। যদিও বিমান ভাড়া বেশি নির্ধারণ করায়, ক্ষোভ জানিয়েছে হজ এজেন্সিগুলো।

এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়া হয়েছে। ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এ বছর শতভাগ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হবে।