বায়ুচাপের তারতম্যের কারণে দেশের ৪টি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশ এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়ুমণ্ডলীয় এ অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে, একইসঙ্গে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলে ও ট্রলার মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এসএ