শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

 

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরিয়ে স্থলে ‘সুস্পষ্ট লঘুচাপটি’ দুর্বল হয়ে পড়েছে।

ফলে দেশের ৪ সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের নদী বন্দরগুলোতে এখনো এক নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

শনিবার (৩১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে নিম্নচাপটি লঘুচাপ আকারে আসাম এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব বঙ্গোপসাগরে নেই। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন আর ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চলেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে।’

 

এসএ