শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সমাবেশের জায়গা বদল করলে বিএনপি ভুল করবে; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সমাবেশের জায়গা বদল করলে বিএনপি ভুল করবে; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

১০ ডিসেম্বর সমাবেশের স্থান পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিএনপি বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগে সমাবেশের পর, ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এরইমধ্যে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে, বিএনপি চায় নয়াপল্টনে সমাবেশ করতে। রাজধানীর রাজারবাগে পুলিশের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে দুটি জায়গায় সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি, সোহরাওয়ার্দী উদ্যান তার একটি। লোক সমাগমের কথা বিবেচনা করেই সোহরাওয়ার্দীতে অনুমতি দিয়েছে সরকার।

সচিবালয়ে অপর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপির মূল উদ্দেশ্য বিশঙ্খলা সৃষ্টি করা। সমাবেশের নামে ‘বিশৃঙ্খলা’ হলে ‘জবাব’ দেয়ার ঘোষণা দেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সচিবালয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

তারা বলেন, বিএনপির সমাবেশের সুবিধার্থে, ছাত্র লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ এগিয়ে আনা হয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না।