শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সবাইকে ভোটে নিয়ে আসাই ইসির মূল কাজ; আবু হেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সবাইকে ভোটে নিয়ে আসাই ইসির মূল কাজ; আবু হেনা

সব দলের আস্থা অর্জন করে, তাদেরকে ভোটে নিয়ে আসাই নির্বাচন কমিশনের মূল কাজ, এমনটিই বললেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। বলেন- নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, এর কোনো অর্থ নেই। আজ এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামার তথ্য সংবলিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে বুধবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তারা বলেন, প্রার্থীরা হলফনামায় বেশ কিছু তথ্য দিলেও, নির্বাচন কমিশন তা পর্যালোচনা এবং প্রকাশ করে না। এমনকি কেউ মিথ্যা তথ্য দিলেও নেওয়া হয় না ব্যবস্থা।

নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা কমিশনের মূল কাজ বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন- সাংবিধানিক ক্ষমতা সঠিকভাবে চর্চা করলে, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সক্ষম হবে নির্বাচন কমিশন।