শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সবজি বোঝাই ট্রাক ছিনতাই, গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সবজি বোঝাই ট্রাক ছিনতাই, গ্রেফতার ২
আটক ট্রাকসহ গ্রেফতাররা।

নোয়াখালীর সোনাইমুড়ীতে সবজি বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন: লক্ষ্মীপুর জেলার বড়খেড়ি গ্রামের ফরিদ বেপারীর ছেলে ওয়াহিন উদ্দিন রানা (৩১) ও রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের মহিউদ্দিনের ছেলে রুবেল (৩০)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ট্রাক ও ১ লাখ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ মার্চ বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মীর বয়ারচর রুহুল আমিন মার্কেট থেকে সবজি বোঝাই করে একটি ট্রাক ঢাকার কাওরান বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সন্ধ্যায় তাদের ট্রাকটি ঢাকা-নোয়াখালী সড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে চালক হান্নান ও ব্যবসায়ীর কর্মচারী শিপনকে মারধর করে তাদের সাথে থাকা টাকা-মোবাইল নিয়ে ট্রাকসহ পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অভিযানে চট্টগ্রামের কোতোয়ালী এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এমি/দীপ্ত