শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

সপ্তাহে ৬দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

dadmin
dadmin
প্রকাশ:
সপ্তাহে ৬দিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

৩১ অক্টোবর থেকে সপ্তাহে ৬দিন ঢাকা-মালদ্বীপ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

বাংলাদেশী একমাত্র বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ৬দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় শীতকালীন সময়সূচীতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সাবলীল করার জন্য বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

১৯ নভেম্বর ২০২১ থেকে বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার লক্ষ্যে বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে চারটি ঢাকা-মালে ফ্লাইট চলছে। প্রতিমূহূর্ত নীলাভ সৌন্দর্য দর্শনে বাংলাদেশ থেকে মালদ্বীপে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলা এবং এছাড়া প্রতি বুধ, শুক্র ও রবিবার ঢাকা থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে মালের উদ্দেশ্যে উড্ডয়ন কর2বে।

প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং প্রতি বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে ইউএস-বাংলার ফ্লাইট।

বর্তমানে ইউএস-বাংলা বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

মালদ্বীপ ছাড়াও ইউএস-বাংলা চেন্নাই, কলকাতা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, মাস্কাট ও দোহা ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।