শিরোনাম
কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ভোলায় পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বিনোদন

সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কদিন আগেই ইনস্টাগ্রাম পোস্টে মা হবার ঘোষণা দিয়েছেন দীপিকা নিজেই। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি।

গত ২৯ ফেব্রুয়ারি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও আট মাস বাকি কিন্তু তর সইছে না হবু মায়ের।

ইতোমধ্যেই ভাবী সন্তানের নামও ঠিক করে ফেলেছেন এ তারকা দম্পতি। জানা গেছে, দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান রণবীর। ছেলে হোক বা মেয়ে– সন্তানের নাম রাখবেন শৌর্যবীর সিংহ।

আরও পড়ুন: মা হচ্ছেন দীপিকা, জানালেন দিনক্ষণ

এর আগে, ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুজনই বলেছিলেন– বাচ্চা ভালবাসেন তারা। সেসময় দীপিকা বলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি।

সরাসরি না বললেও আকার–ইঙ্গিতে এদিন দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই তিনি সুখবর দিতে চলেছেন। তবে এখন এটাই দেখার পালা– কন্যা না কি পুত্র, রণবীর–দীপিকার ঘর আলো করে কে আসবে? অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই পাওয়ার কাপল। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।