মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।

বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে এই পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে সংশ্লিষ্ট সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মহাখালীতেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে, আশপাশ সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত আছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নাসা গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

বিক্ষোভরত শ্রমিকরা ৭ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো

) গত মে মাসের বেতন।

) ২০২৫ সালের ছুটির টাকা।

) ডিসেম্বর২০২৫ এর এরিয়া বিলের টাকা।

) নোটিশ পেবিল পরিশোধ করতে হবে।

) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতনভাতা পরিশোধ করতে হবে।

) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিককর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

) শ্রমিককর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More