শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সড়কে বালু রেখে ব্যবসা, ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সড়কে বালু রেখে ব্যবসা, ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর চাটখিলে সড়কে রেখে বালু ব্যবসার অভিযোগে মো. মিজান নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ মে) দুপুরে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বারবার সতর্ক করার পরও সড়কে বালু রেখে জনগণের চালাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতের জন্য আবারও সতর্ক করে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

এ.এস.এম.নাসিম/এমি/দীপ্ত নিউজ