শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

অতিরিক্ত সচিব পদমর্যাদার ৩ কর্মকর্তাকে ‘সচিব‘ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রবিবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন– বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ–উল–আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক নামের পাশে উল্লেখিত পদে পদায়ন করা হলো।

মিজানুর রহমান— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব

সাইদুর রহমান— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব এবং

আলতাফ–উল–আলম— বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব)

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ