শিরোনাম
দীপ্ত নিউজ

সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ সচিবালয় রাজধানীর আব্দুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্তের কথা জানান।

সচিবালয়ের নতুন ভবন শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগে যে মাঠে হতো, সেখানে স্থাপন করা হবে।

নাসিমুল গণি বলেন, ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম যাতে চালু করা যায়, তা নিশ্চিত করতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।