শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

সকালে ঘুম থেকে ওঠার পর যা করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সকালে ঘুম থেকে ওঠার পর যা করবেন না
সকালে ঘুম থেকে ওঠার পর যা করবেন না

সকালে ঘুম থেকে ওঠার পর আমরা এমন কিছু কাজ করি যার ফলে সারাটা দিন খারাপ যায়। সকাল সময়টা অনেক গুরত্বপূর্ণ, কারণ সারাদিন কেমন যাবে সেটি নির্ভর সকালের মেজাজের উপর তাই এই সমস্যা এড়াতে কিছু কাজ আছে যেগুলো ঘুম থেকে ওঠার পর করা যাবে না ।

আসুন জেনে নেই কি কাজগুলো করা যবে না:-

  • ঘুম ভেঙেই ফোনে ই–মেইল বা মেসেজ চেক করবেন না। এতে আপনার মস্তিষ্কের ওপর চাপ পড়বে। আর খারাপ কোনো মেসেজ থাকলে পুরো দিনটাই খারাপ যাবে।
  • ঘরে এমনভাবে আলোর ব্যবস্থা করবেন, যেন সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করে। ঘুম ভেঙে অন্ধকার দেখলে সকাল হলো কী হলো না তা নিয়ে দ্বিধায় ভুগবেন। প্রাকৃতিক আলো প্রবেশ করলে দেহঘড়ি আপনাকে জানান দিবে, সকাল হয়ে গেছে, উঠে পড়।
  • ঘুম থেকে উঠে বিছানা অগোছালো রেখে যাবেন না। চট করেই বিছানাটা গুছিয়ে ফেলুন।
  • ঘুম থেকে উঠেই সবার আগে চা একদম নয়। রাতে খাবার পর দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে আমাদের শরীর অ্যাসিডিক হয়ে থাকে। ফলে দুধ–চিনি দেয়া চা বা কফি আমাদের শরীরকে আরও অ্যাসিডিক করে তোলে। তার বদলে পানি অথবা লেবুপানি পান করতে পারেন।
  • ব্রেকফাস্ট না করার অভ্যাস থাকলে এখনই পাল্টে ফেলুন। গবেষণায় দেখা গেছে, ব্রেকফাস্ট যারা করেন না তারা স্থূলতা, ডায়াবেটিস এবং অল্পতেই অসুস্থ হয়ে পড়েন। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলে শরীর একেবারে চাঙ্গা থাকবে।

যূথি/ দীপ্ত সংবাদ